বুক নোট · বই নোট

ইসলামী আন্দোলনের কর্মীদের প্রাথমিক পুঁজি

MD MAYEEN UDDINMD MAYEEN UDDINতাফসীরকারকের পরিচিতি ↗১২ নভেম্বর, ২০২৬⏱ ২৮ মিনিটে পড়া👁 ০

ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত ও সাংগঠনিক গুণাবলী — দ্বীনের ব্যবসা, আমল, ইকামাতে দ্বীন, সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা, আল্লাহর দাস ও ওয়ালী হওয়া; কুরআন ও হাদীসের আলোকে বই নোট।

📑 সূচিপত্র (৩৮)
  1. ভূমিকা
  2. দ্বীনের ব্যবসা
  3. কর্মীদের ব্যক্তিগত চারটি গুন
  4. ৩। আমল বা চরিত্র
  5. ৪। ইকামাতে দ্বীনকে জীবনের উদ্দেশ্য মনে করা
  6. চতুর্থ গুণটির সাংগঠনিক গুরুত্ব
  7. সাংগঠনিক চারটি গুণ
  8. ৪। সংশােধনের উদ্দেশ্যে সমালােচনা
  9. দু'রকমভাবে এ শুকরিয়া আদায় করতে হবে
  10. ক. আল্লাহর দাস (ইবাদুল্লাহ)
  11. খ. আল্লাহর ওয়ালী (আওলিয়াউল্লাহ)
  12. শিক্ষা
  13. তাই সংক্ষেপে এ পয়েন্টগুলাে এক সাথে
  14. ১২। আল্লাহর গোলাম হওয়ার জযবা
  15. জামায়াতের বুনিয়াদী আকিদা-বিশ্বাস
  16. আমার কাজ

ভূমিকা

কোন একটা ব্যবসা শুরু করতে হলে ঐ ব্যবসার উপযােগী পরিমাণ প্রাথমিক পুঁজি” দরকার যেমনঃ বিশ-পঁচিশ হাজার টাকা দিয়ে পান-বিড়ি সিগারেটের দোকান শুরু করা যায়। কিন্তু এক লাখ টাকার কম মুদি দোকান বা কয়েক লাখের কমে কাপড়ের দোকান শুরু করা যায় না। এ পরিমাণ টাকাকে প্রাথমিক পুঁজি (Primary Capital) বলা হয়।

দোকানের যাবতীয় খরচাদির পর এমন পরিমাণ লাভ হতে হবে যাতে পুঁজিটুকু কায়েম থাকে।

লাভ কম হলে খরচ চালাবার জন্য পুঁজিতেই হাত দিতে হয়।

ফলে আস্তে আস্তে পুঁজি ফুরিয়ে যায় এবং ব্যবসা লাটে উঠে।

তাই যে ব্যবসার জন্য যে পরিমাণ প্রাথমিক পুঁজি” দরকার এর কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলে সে ব্যবসায় উন্নতির কোন আশা নেই, বরং পুঁজিটুকুই কিছুদিনের মধ্যে ফুরিয়ে যাবে।

দ্বীনের ব্যবসা

আল্লাহর আইন কায়েমের আন্দোলনকে কুরআনে এমন এক ব্যবসা বলা হয়েছে যা দোযখের আযাব থেকে নাজাত দেয়।

পবিত্র কোরানে সূরা সফের(৬১) ৯-১২ নং আয়াতে আল্লাহ পাক বলেনঃ

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا هَلۡ اَدُلُّکُمۡ عَلٰی تِجَارَۃٍ تُنۡجِیۡکُمۡ مِّنۡ عَذَابٍ اَلِیۡمٍ

হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে?

تُؤۡمِنُوۡنَ بِاللّٰهِ وَ رَسُوۡلِهٖ وَ تُجَاهِدُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ بِاَمۡوَالِکُمۡ وَ اَنۡفُسِکُمۡ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ

তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।

یَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ وَ یُدۡخِلۡکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ وَ مَسٰکِنَ طَیِّبَۃً فِیۡ جَنّٰتِ عَدۡنٍ ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ

তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত এবং চিরস্থায়ী জান্নাতসমূহে উত্তম আবাসগুলোতেও (প্রবেশ করবেন)। এটাই মহাসাফল্য।

وَ اُخۡرٰی تُحِبُّوۡنَهَا ؕ نَصۡرٌ مِّنَ اللّٰهِ وَ فَتۡحٌ قَرِیۡبٌ ؕ وَ بَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ

এবং আরো একটি (অর্জন) যা তোমরা খুব পছন্দ কর। (অর্থাৎ) আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও।

কুরআনের ভাষায় ইসলামী আন্দোলনকে “জিহাদ ফী সাবীলিল্লাহ” বা “ইকামাতে দ্বীন” বলা হয়েছে।

আল্লাহ তায়ালা মানুষের মনগড়া আইনকে উৎখাত করে আল্লাহর আইন কায়েম করার জন্যই রাসূল (সা.) কে দুনিয়ায় পাঠিয়েছেন।

পবিত্র কোরানে আল্লাহপাক সূরা ফাতহ (৪৮) এর ২৮ নং আয়াতে বলেনঃ

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا

তিনিই তাঁর রসূলকে হেদায়েত ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, যাতে একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন। সত্য প্রতিষ্ঠাতারূপে আল্লাহ যথেষ্ট।

এ কাজে যারা রাসূল (সা.)-এর সাথে মনে-প্রাণে শরীক হয়েছিলেন আল্লাহ পাক তাদেরকেই খাটি মুমিন বলে স্বীকার করেছেন।

পবিত্র কোরানে সুরা হুজুরাতের (৪৯) এর ১৫ নং আয়াতে আল্লাহপাক বলেনঃ

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ ۚ أُولَـٰئِكَ هُمُ الصَّادِقُونَ

তারাই মুমিন, যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন-সম্পদ দ্বারা জেহাদ করে। তারাই সত্যনিষ্ঠ।

আর যারা রাসূল (সা.)-এর সাথে নামায আদায় করা সত্ত্বেও ঐ কাজে শরীক হতে রাযী হয়নি তাদেরকে “মুনাফিক” বলে ঘােষণা করা হয়েছে।

ওহুদের যুদ্ধে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ মুনাফিক নিয়ে মাঝপথ ফিরে গেলো তখন

আল্লাহ পবিত্র কোরানে সুরা আলে-ইমরানের ১৬৬,১৬৭,১৬৮ আয়াতে বলেনঃ

وَمَا أَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ فَبِإِذْنِ اللَّهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِينَ

আর যেদিন দু’দল সৈন্যের মোকাবিলা হয়েছে; সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং তা এজন্য যে, তাতে ঈমানদারদিগকে জানা যায়।

وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا ۚ وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا ۖ قَالُوا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنَاكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَانِ ۚ يَقُولُونَ بِأَفْوَاهِهِم مَّا لَيْسَ فِي قُلُوبِهِمْ ۗ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ

এবং তাদেরকে যাতে সনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হল এসো, আল্লাহর রাহে লড়াই কর কিংবা শত্রুদিগকে প্রতিহত কর। তারা বলেছিল, আমরা যদি জানতাম যে, লড়াই হবে, তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সে দিন তারা ঈমানের তুলনায় কুফরীর কাছাকাছি ছিল। যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সে কথাই বলে বস্তুতঃআল্লাহ ভালভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে।

الَّذِينَ قَالُوا لِإِخْوَانِهِمْ وَقَعَدُوا لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا ۗ قُلْ فَادْرَءُوا عَنْ أَنفُسِكُمُ الْمَوْتَ إِن كُنتُمْ صَادِقِينَ

ওরা হলো যে সব লোক, যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বদ্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনত, তবে নিহত হত না। তাদেরকে বলে দিন, এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত।

এ দ্বারা এ কথাই প্রমাণিত হয় যে, দোযখ থেকে নাজাত পেতে হলে ইকামাতে দ্বীনের আন্দোলনে শরীক হওয়া ছাড়া উপায় নাই।

এ ব্যবসার প্রাথমিক পুঁজি এ উপমহাদেশে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মওদূদীর (র.) লিখিত “ইসলামী আন্দোলন ও সাফল্যের শর্তাবলী” নামক বিখ্যাত বইটিতে এ বিষয়ে অত্যন্ত চমৎকার ভাষায় প্রয়ােজনীয় জ্ঞান দান করা হয়েছে। তিনি প্রথমেই উল্লেখ করেছেন যে ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে চারটি গুণ অবশ্যই থাকতে হবে। আর কর্মীরা যখন একজোট হয়ে সংগঠন হিসাবে কাজ করবে তখন আরও চারটি সাংগঠনিক গুণের দরকার হবে।

কর্মীদের ব্যক্তিগত চারটি গুণ এবং সাংগঠনিক চারটি গুণ মিলে মােট আটটি গুণ হলাে ইসলামী আন্দোলনের প্রাথমিক পুঁজি”।

১। ইসলামী আন্দোলনের কোন কর্মী এক সময় বেশ অগ্রসর হওয়া সত্ত্বেও তখনই ঢিলা হয়ে যায় বা পিছিয়ে পড়ে যখন তার মধ্যে ব্যক্তিগত ঐ চারটি গুণের যে কোনটির অভাব দেখা দেয়।

২। সংগঠনের যে কোনাে পর্যায়ে- ইউনিট,

ওয়ার্ড, ইউনিয়ন, থানা বা জিলায় তখনই সমস্যা ও সংকট দেখা দেয় যখন সেখানে সাংগঠনিক ঐ চারটি গুণের কোনাে একটির অভাব দেখা দেয়।

কর্মীদের ব্যক্তিগত চারটি গুন

১। দ্বীনের ইলম

ইসলামী আন্দোলনের কর্মী সমাজে তখনই কর্মী হিসাবে পরিচিত হয় যখন সে অন্যকে দ্বীনের দাওয়াত দেয়।

মানুষকে ইসলাম সম্পর্কে বুঝাবার চেষ্টা করতে হলে ইসলামের সঠিক জ্ঞান হাসিল করতেই হবে।

রাসুল সঃ বলেনঃ

طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

দ্বীনি এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

যে নিজেই ইসলামকে ঠিক মতাে বুঝে না সে অন্যকে কেমন করে বুঝাবে?

সূরা হা-মীম সেজদাহ-৩৩ নং আয়াত

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলমান, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?

সঠিক জ্ঞান হাসিল করতে এ বিষয়ে কয়েকটি কথার দিকে খেয়াল রাখতে হবে

ক. দ্বীনের ইলম যতটুকু জানা গেল ততটুকুই অপরের নিকট পৌছবার জন্য রাসূল (সা.) হুকুম করেছেন। যতটুকু অন্যের নিকট পৌছাবে ততটুকু ইলমই মজবুত হবে। অন্যকে বুঝাতে চেষ্টা করলেই নিজের জ্ঞান গভীর হয়।

রাসুল সঃ বলেনঃ

"বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াহ" অর্থাৎঃ আমার পক্ষ হইতে একটি বানী হলেও পৌছায়ে দাও।

খ. দ্বীনের দাওয়াত দিতে গেলে মানুষ নানা রকম প্রশ্ন করবে। প্রশ্নের সঠিক জওয়াব না জানলে গোঁজামিল না দিয়ে উত্তর শিখে জওয়াব দেবেন। এভাবেই দাওয়াতী কাজের ফলে জ্ঞান বাড়তে থাকবে।

গ. দাওয়াতী কাজ কমিয়ে দিলে নিজের হাসিল করা ইলমও কমতে থাকে।

২। ইসলামী ইলমের প্রতি ইয়াকীন বা অবিচল বিশ্বাসঃ

আল্লাহ তায়ালা পবিত্র কোরানে সুরা বাকারা ৪ এবং ৫ নং আয়াতে বলেনঃ

وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ

এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।

أُولَـٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।

দ্বীনের দাওয়াত দিতে গেলে এমনসব লােকেরও নাগাল পাওয়া যায় যারা ইবলিসের যােগ্য খলিফা হিসাবে ইসলাম সম্পর্কে এমনসব কথা বলে যা কর্মীর মনেও সন্দেহ সৃষ্টি করতে পারে।

ইবলিসের নিকট কুযুক্তির অভাব নেই। মহাজ্ঞানী লােককেও ধোকা দেয়ার যােগ্যতা তার আছে।

ইবলিসের শাগরিদেরা নানা অজুহাতে ঝগড়া বাঁধিয়ে দেয়। তাছাড়া ইসলাম বিরােধীদের দাপটে এবং বাতিল শক্তি প্রভাব প্রতিপত্তি দেখে ইসলামের সত্যতা সম্বন্ধে সন্দেহ বা ইসলামের বিজয় সম্পর্কে নিরাশা সৃষ্টি হতে পারে।

একমাত্র মজবুত ঈমানই (ইয়াকীন) এ সব রকম অবস্থায় কর্মীকে সবল রাখতে পারে। কর্মীকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তায়ালার দেওয়া জ্ঞানে সামান্য ভুলও নেই।

আল্লাহ তায়ালা সুরা নিসার ৭৬ নং আয়াতে বলেনঃ

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ ۚ وَ الَّذِیۡنَ کَفَرُوۡا یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ الطَّاغُوۡتِ فَقَاتِلُوۡۤا اَوۡلِیَآءَ الشَّیۡطٰنِ ۚ اِنَّ کَیۡدَ الشَّیۡطٰنِ کَانَ ضَعِیۡفًا

ঈমানদারগণ আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে। কাজেই তোমরা শায়ত্বনের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ কর, শায়ত্বনের ফন্দি অবশ্যই দুর্বল।

তাই কর্মী যদি কোন প্রশ্নের জওয়াব দিতে না পারে তখন এ কথা খেয়াল করবে যে “আমার জ্ঞানের অভাব থাকতে পারে, আল্লাহর জ্ঞান অসীম। কোন প্রশ্নের জওয়াব আমার জানা না থাকলে এর জন্য ইসলাম দায়ী নয়। ইসলামের জ্ঞান অবশ্যই নির্ভুল ও যুক্তিপূর্ণ ।” ইসলামী ইলমের প্রতি এ অবিচল বিশ্বাসই কর্মীর প্রধান ঢাল যা ইবলিস এবং তার খলীফা ও শাগরেদের খপ্পর থেকে তাকে রক্ষা করবে।

৩। আমল বা চরিত্র

ইসলামী আন্দোলনের কর্মীকে সিদ্ধান্ত নিতে হবে যে “আমি কোনাে অবস্থায়ই বিবেকের বিরুদ্ধে চলবাে না।” ইসলামের যেটুকু ইলম আল্লাহ পাক দিয়েছেন, কোন আমল যেন এর বিপরীত হয় সে বিষয়ে সব সময় সাবধান থাকতে হবে। যে নিজের ব্যক্তিগত জীবনে ইসলামের বিধি-বিধান মেনে চলে না এবং যার চরিত্রে মানুষ সাচ্চা মুমিনের গুণাবলী দেখতে পায় না সে যখন অন্যকে দ্বীনের পথে ডাকে তখন সে হাসির পাত্র হয়ে পড়ে।

নিজের জীবনেই যে দ্বীন কায়েম করেনা সে গােটা দেশে আল্লাহর আইন কায়েমের কথা বললে তার কথা কে কান দেবে?

আল্লাহপাক পবিত্র কোরানের সূরা সফের(৬১) ২ ও ৩ নং আয়াতে বলেনঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ

মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?

كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ

তোমরা যা কর না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক।

কর্মীর মধ্যে এটুকু যােগ্যতা সৃষ্টি হতে হবে যে, আল্লাহ পাক যে কাজে খুশী শুধু তাই করবে এবং যে কাজে তিনি অসন্তুষ্ট সে কাজ কোন অবস্থায়ই করবেনা। এর ফলেই ঐ মানের চরিত্র গড়ে উঠবে যা কর্মীকে দুনিয়া ও আখিরাতে সত্যিকার সাফল্য দান করবে।

৪। ইকামাতে দ্বীনকে জীবনের উদ্দেশ্য মনে করা

দুনিয়ায় বেঁচে থাকার জন্য অনেক কিছুই করতে হয়। রুযী-রােযগার করা, বিয়ে-শাদী করা, সন্তানসন্ততি লালন-পালন করা, ডিগ্রি হাসিলের জন্য লেখাপড়া করা, চাকরি বা ব্যবসা করা ইত্যাদি সবাইকেই করতে হয়। বেঁচে থাকতে হলে এসব করা ছাড়া উপায় নেই।

ইসলামী আন্দোলনের কর্মীকেও এসব করতে হয়। কিন্তু সত্যিকার কর্মী এসব কাজকে জীবনের আসল উদ্দেশ্য মনে করে না। তার ভাবধারা ভিন্ন। সে বিশ্বাস করে যে, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের অনন্ত অসীম জীবনে সুখ-শান্তি পেতে হলে শুধু বেঁচে থাকার জন্য যা করতে হয় ততটুকু করলেই চলবে না।

তার ভাবনা নিম্নরূপ : “দুনিয়ায় বেঁচে থাকবার জন্য যা কিছু করতে হয় তা করব বেঁচে থাকার প্রয়ােজনেই। কিন্তু বেঁচে থাকার উদ্দেশ্য কী? কী জন্য বেঁচে থাকব? আমার জীবনের উদ্দেশ্য কি শুধু পশুর মত খেয়ে দেয়ে বেঁচে থাকা? নিশ্চয়ই নয়।

আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্যই আমার জীবনকে বিলিয়ে দেব। দ্বীনের দাবীই আমার নিকট অগ্রগণ্য।”

পবিত্র কোরানে আল্লাহ তায়ালা সূরা আন-আম(০৬) এর ১৬২ নং আয়াতে বলেনঃ

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

হে রাসুল (সঃ)আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।

যে কর্মী এভাবে জীবনে চলার সিদ্ধান্ত নেয় সে-ই তার ২৪ ঘন্টার কাজ হিসাব করে চলে। সে ইসলামী আন্দোলনের দাবী পূরণ করাকেই প্রধান কর্তব্য মনে করে এবং এ কর্তব্য পালনের জন্য বেঁচে থাকার প্রয়ােজনে যা করা দরকার ততটুকুই করে। দুনিয়ার উন্নতি, ধন-দৌলত, মান-সম্মান, সুখ-সুবিধা তার জীবনের উদ্দেশ্য হিসেবে গণ্য নয়। দ্বীনের দাবী পূরণ করার জন্য দুনিয়ার যতটুকু নেয়ামত আল্লাহ পাক দান করেন তাতেই সে সন্তুষ্ট থাকে। দুনিয়ার সুখ-সুবিধার স্বার্থে সে ইকামাতে দ্বীনের দায়িত্বে কখনও অবহেলা করে না। এ দায়িত্ব পূর্ণরূপে পালন করার সাথে সাথেই সে দুনিয়ার উন্নতির জন্য যতটুকু সম্ভব চেষ্টা করে।

রাসুল সঃ বলেনঃ

عَنْ أَنَسٍ رَضِيَ اللّه عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قال: لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكونَ أحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِه وَالنَّاسِ أَجْمَعينَ . متفق عليه

অনুবাদ: হযরত আনাস (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন- নবীজী ﷺ এরশাদ করেন, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তার নিকট তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সকল মানুষ হতে সর্বাধিক প্রিয় হব।

[সহীহ বুখারী, অধ্যায়: ঈমান ১/১৪ হা: ১৫; সহীহ মুসলিম, অধ্যায়: ঈমান ১/৬৭ হা: ৪৪]

চতুর্থ গুণটির সাংগঠনিক গুরুত্ব

ইলম, ইয়াকীন ও আমলের গুণ অর্জনের লক্ষ্যে অগ্রসর হতে থাকলেই এক পর্যায়ে একজন কর্মী সংগঠনের রুকন বা সদস্য হয়। একটি নির্দিষ্ট মানে না পৌছলে কোন সংগঠনেই সদস্য করা হয় না। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে কোন কোন রুকন বা সদস্যের মান কমে যায়।

এবং শেষ পর্যন্ত রুকনিয়াত বা সদস্যপদ হারাতে বাধ্য হয়।

চতুর্থ গুণটির অভাবেই এ দুর্দশা ঘটে থাকে। এমন কি এ গুণটির অভাব হলে অন্য তিনটি গুণেও ঘুন ধরে। তখন ইলম কমতে থাকে, ঈমানে দুর্বলতা দেখা দেয় ও চরিত্রে অবনতি ঘটতে থাকে। চতুর্থ গুণটি যদি বহাল থাকে তাহলে ঐ তিনটি গুণ ক্রমাগত বাড়তেই থাকে।

সাংগঠনিক চারটি গুণ

দ্বীনের সঠিক ও নির্ভুল জ্ঞান, দ্বীনের প্রতি অবিচল বিশ্বাস, সে অনুযায়ী চরিত্র গঠন এবং দ্বীন কায়েমকে জীবনের উদ্দেশ্য মনে করা- এ চারটি এমন মৌলিক গুণ যা প্রতি কর্মীকে ব্যক্তিগতভাবে হাসিল করতেই হবে। কিন্তু লক্ষ লক্ষ লােকও যদি আলাদা আলাদাভাবে একা একা তাদের মধ্যে এ সব গুণ পয়দা করার চেষ্টা করে তবুও দ্বীনকে বিজয়ী করা কিছুতেই সম্ভব হবেনা।

দ্বীনকে বিজয়ী করতে হলে ঐ কর্মীদেরকে জামায়াতবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ : নিছক ব্যক্তিগত চেষ্টায় সমাজ-ব্যবস্থায় পরিবর্তন আনা যায় না। তাই নবী ও রাসূলগণও জামায়াত কায়েম করে দলবদ্ধভাবে আন্দোলন করেছেন।

আল্লাহ পাক কোরানে সুরা আলে-ইমরানের(৩) ১০৩ নং আয়াতে বলেনঃ

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا

আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।

তাই ইসলামী সংগঠনের সকল স্তরে চারটি গুণ থাকা অত্যন্ত জরুরী। এর কোন একটি গুণের অভাব থাকলে সংগঠন অচল হতে বাধ্য।

১। ভ্রাতৃত্ব ও ভালবাসা

রাসুল সঃ বলেনঃ আল মুস্লিমু আখুল মুসলিম। অর্থাৎঃ মুসলমান মুসলমানের ভাই।

এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেয়া হারাম।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

اَلْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

অর্থাৎ খাঁটি মুসলমান ঐ ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। (বুখারি ও মুসলিম)

সংগঠনের সকল কর্মী দ্বীনী ভাই ও বােন হিসাবে একে অপরকে মহব্বত করবে। কারণ তারা দুনিয়ার কোন স্বার্থ পাওয়ার জন্য সংগঠনে যােগদান করেনি। তাদের সম্পর্কের ভিত্তিই হলাে দ্বীন ও ঈমান। রক্ত সম্পর্কের আত্মীয়তা থেকে দ্বীনের ভিত্তিতে আত্মীয়তা আরও গভীর ও পবিত্র বলে অনেক ক্ষেত্রেই প্রমাণিত।

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব মুসলমান একটি দেহের মতো, যদি তার চোখ অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়; যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়।’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৭৫৪)

আল্লাহ পাক ঘােষণা করেছেন যে, তার দিলে যে রহম বা দয়া রয়েছে এর মাত্র একশ ভাগের এক ভাগ গােটা সৃষ্টির মধ্যে বিতরণ করা হয়েছে।

পশু যে তার সন্তানকে স্নেহ করে তাও ঐ এক ভাগের অংশ।আল্লাহর রহমের ৯৯ ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন।

এক মুমিনের সাথে আর এক মুমিনের যে সম্পর্ক তার মাধ্যম স্বয়ং আল্লাহ। তাই মুসলিমদের মধ্যে ভাই ভাই সম্পর্ক যদি গভীর হয় তাহলে তা ঐ ৯৯ ভাগের অংশও হতে পারে। দালানের ইটগুলােকে সিমেন্ট দিয়ে একত্র করে মজবুত করতে হয়। দ্বীনী মহব্বত, একে অপরের মঙ্গল কামনা, একে অপরের জন্য সহানুভূতি ও ত্যাগ স্বীকার ইত্যাদি ইসলামী সংগঠনের সিমেন্ট।

সাহাবায়ে কেরামের মধ্যে ঐ গুণটি ছিল বলেই কুরআনে “রুহামা-উ বাইনাহুম” (একে অপরে প্রতি রহম দিল) বলে তাদের প্রশংসা করা হয়েছে। কর্মীদের মধ্যে এ গুণটি যত বেশি গভীর হবে সংগঠন ততােই বেশি মজবুত হবে। এ গুণটি দুর্বল হলে শয়তান সহজেই ফাটল ধরাতে সক্ষম হয়।

২। পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ

সংগঠনের যাবতীয় কাজ সমাধা করার জন্য যত সিদ্ধান্ত দরকার তা পরামর্শের ভিত্তিতে নিতে হবে। সংগঠনের দায়িত্বশীল নিজের মন মতাে বা নির্দিষ্ট বডি বা ফোরামে পরামর্শ না করে সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্ত সবাই খুশি হয়ে মেনে নেয় না। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়ার জন্য নির্দিষ্ট ফোরাম থাকতে হবে, যা মজলিসে শুরার মতাে দায়িত্ব পালন করবে।

বেশি বেশি পরামর্শ করা রাসূলুল্লাহ সা:-এর আদর্শ ছিল।

হজরত আয়েশা রা: হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সা: অপেক্ষা লোকজনের সাথে অধিক পরামর্শকারী কোনো ব্যক্তিকে দেখিনি। (আখলাকুন্নবী-৭২৭)।

পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হলে কয়েকটি নিয়ম সবাইকে মেনে চলতে হবে।

ক. প্রত্যেকে ঈমানদারীর সাথে দ্বীনের স্বার্থে নিজের মত প্রকাশ করবে। মনের মধ্যে কোন কথা লুকিয়ে রাখবে না।

খ. আলােচনার সময় নিজের মতের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য জিদ ধরবে না বা অপর মতের বিরুদ্ধে বিদ্বেষ পােষণ করবে না।

গ. খােলা মেলা আলােচনার পর অধিকাংশ লােক যে মতের পক্ষে রায় দেয় তা-ই সংগঠনের সিদ্ধান্ত হিসাবে সবাইকে মেনে নিতে হবে।

ঘ. এ সিদ্ধান্ত যারা সঠিক মনে করে না তারা পরবর্তী কালে ঐ ফোরামে সে সিদ্ধান্ত

পরিবর্তনের চেষ্টা করতে পারে। কিন্তু অন্য কোথাও এ সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করবে না।

ঙ. সিদ্ধান্তের সাথে একমত না হলেও সংগঠনের স্বার্থে এ সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে।

যে এসব নিয়ম মেনে চলতে রাজী নয় তার সংগঠন ছেড়ে চলে যাওয়া ছাড়া উপায় নেই। সংগঠনে থাকতে হলে অধিকাংশের মত মেনে নিতেই হবে। কারণ এ নিয়ম ছাড়া একদল লোক কখনাে এক সাথে চলতে পারে না।

আল্লাহ পাক পবিত্র কোরানে সূরা আশ-শুরা(৪২) এর ৩৮ নং আয়াতে বলেনঃ

وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে, নামায কায়েম করে; পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে,

সুতরাংঃ যেখানে কাজ-কর্ম পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয় সেখানে শান্তির সুবাতাস বইতে থাকে।

৩। সাংগঠনিক শৃংখলা বা টীম স্পিরিট

সংগঠনে শামিল লােকদের কতক পরিচালনার দায়িত্ব পালন করে, আর বাকী সবাই তাদের আদেশ মতাে কাজ করে। এভাবে আমীরের দায়িত্ব ও মা’মুরের দায়িত্ব সংগঠনের সবাই নিয়ম অনুযায়ী পালন করলে চমৎকার শৃংখলা কায়েম হয়।

আল্লাহ পবিত্র কোরানের সুরা নিসা(০৪) এর ৫৯ নং আয়াতে বলেনঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম।

যেমন, বিমানের ক্যাপ্টেন যখন ইঞ্জিন চালু করে তখন গােটা বিমানই কর্মচঞ্চল হয়ে পড়ে এবং এক কমান্ড মেনে বিমানের সব যন্ত্র নিজ নিজ কাজ করতে থাকে। সংগঠনের মধ্যে এমনি ধরণের টীম স্পিরিট থাকতে হবে। কমান্ড করার দায়িত্ব যার তার নির্দেশ পাওয়ার সাথে সাথে সংগঠনের সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তবেই সংগঠন এর প্রতিটি কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়িত করতে সক্ষম হবে।

৪। সংশােধনের উদ্দেশ্যে সমালােচনা

কোন মানুষ ভুলের উর্ধ্বে নয়। সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সবারই ভুলত্রুটি হতে পারে। তাই সংগঠনকে ত্রুটিমুক্ত ও সুস্থ রাখার জন্য ভুল সংশােধনের ব্যবস্থা থাকতে হবে। যদিসংগঠনে এ বিষয়ে বিধি-বিধান রাখা না হয় তাহলে ভুলত্রুটি তাে দূর হবেই না, তা ছাড়া সংগঠনে গীবতের রােগ ছড়াবে এবং বিভেদ সৃষ্টি হবে।

রাসূল(সা) বলেছেন, “মুমিন মুমিনের আয়না।”-সুনানু আবী দাউদ

আয়না যেভাবে একজন ব্যক্তিকে তার সাজগোছে কোথায় কোন ত্রুটি আছে তা দেখিয়ে দেয়, একজন মুমিনও সেভাবে আরেকজন মুমিনের জীবনে কোথায় কী ত্রুটি আছে তা দেখিয়ে দেবে।

সাধারণত: অবচেতনভাবেই মানুষ ভুল করে।কেউ যদি এই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করে তবেই সে সচেতন হয়ে তার জীবন থেকে ভুল-ভ্রান্তি দূর করার পদক্ষেপ নিতে পারে। একে অপরের ভুল ভ্রান্তি দেখিয়ে দেয়ার এই প্রক্রিয়ারই নাম ইহতিসাব।

ইহতিসাব এর জন্য নিম্নরূপ নিয়ম পালন করতে হবে।

(ক) কারাে চোখে কোন ভুল বা দোষ ধরা পড়লে প্রথমে যার মধ্যে দোষ দেখা গেল তাকে দরদের সাথে এবং সংশােধনের নিয়তে ক্রটিটুকু ধরিয়ে দিতে হবে।

(খ) যার ভুল বা দোষ ধরা হলাে তার বিবেক যদি ভুল স্বীকার করে তাহলে মুখেও তাস্বীকার করতে হবে এবং ভুল ধরিয়ে দেয়ার জন্য খুশি হয়ে তা সংশােধন করে নেবে। ভুল বুঝা সত্ত্বেও তা স্বীকার না করা মারাত্মক দোষ। এ দোষ থেকে বেঁচে থাকতে হবে।

(গ) সমালােচনা ও ভুল ধরার উদ্দেশ্য কাউকে হেয় বা অপমান করা নয়। সংশােধন করাই আসল উদ্দেশ্য। তাই ভদ্র ভাষায়, দরদের সুরে এবং মহব্বতের পরিবেশে কথা বলতে হবে। নামাযে ইমাম সাহেবের ভুল ধরিয়ে দেয়ার জন্য অত্যন্ত শালীন ভাষায় লুকমা দিতে হয়। সংশােধনের উদ্দেশ্যে সমালােচনা করতে এ নীতিই পালন করতে হবে।

(ঘ) যার ভুল ধরা হলাে তিনি যদি তা স্বীকার না করেন অথবা তার কথায় যদি সমালােচক সন্তুষ্ট হতে না পারেন তাহলে সংগঠনের উর্ধ্বতন দায়িত্বশীলের নিকট অভিযােগ করবেন। কিন্তু অন্য কোথাও গীবত করে বেড়াবেন না।

আল্লাহ তায়ালা পবিত্র কোরানের সূরা হুজুরাতের (৪৯) ১২ নং আয়াতে বলেনঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ

মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।

সাংগঠনিক সমস্যার কারণ এই চারটি গুণের যে কোনটির অভাব হলেই সাংগঠনিক সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে চতুর্থ গুণটির অভাবেই মারাত্মক সংকট সৃষ্টি হয়। দায়িত্বশীল যদি সমালােচনার সুযােগ না দেন বা সমালােচনা সহ্য না করেন অথবা সমালােচনাকারী যদি অদ্র ভাষায় বা মেজায দেখিয়ে কথা বলেন তাহলে গােটা পরিবেশই অসুস্থ হয়ে পড়ে।

মাঝে মাঝে দায়িত্বশীল ব্যক্তি সহকর্মীদেরকে তার ভুল ধরিয়ে দেয়ার জন্য আহ্বান জানাবেন। এটাই ইসলামী আন্দোলনের ঐতিহ্য। ভুল-ত্রুটি থেকে বেঁচে থাকার এটাই সঠিক উপায়। এ রীতি চালু করা হলে অভদ্র সমালােচনা ও গীবতের পথ বন্ধ হয়ে যাবে এবং সংগঠন সব সময় সুস্থ থাকবে।

দ্বীনের ব্যবসায়ে উন্নতি করতে হলেও কর্মীদের ব্যক্তিগত ৪টি গুণ ও সাংগঠনিক ৪টি গুণ মিলে যে পুঁজিটুকু প্রয়ােজন তা সঠিকভাবে কাজে লাগাতে হবে।

এ ব্যবসায় প্রচুর লাভ করতে হলে এবং পুঁজির পরিমাণ বাড়াতে হলে কর্মীর দিলে ৬টি জযবা পয়দা করতে হবে।

১। আল্লাহর প্রতি শুকরিয়ার জযবা

দ্বীন ও ঈমানই হলাে আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত। ইসলামী আন্দোলনে শরীক হওয়ার ফলে দ্বীনের যে সঠিক ধারণা পাওয়া গেল এবং দ্বীন কায়েমের যে ঈমানী দায়িত্ববােধ পয়দা হলাে এর শুকরিয়া অন্তরে গভীরভাবে অনুভব করতে হবে।

দু'রকমভাবে এ শুকরিয়া আদায় করতে হবে

(ক) মৌখিক শুকরিয়াঃ আল-হামদুলিল্লাহ বলতে থাকা

আল্লাহ তায়ালা পবিত্র কোরানে সূরা ইব্রাহিমের (১৪) ৭ নং আয়াতে বলেনঃ

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

“তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর।”

(খ) আমলী বা বাস্তব শুকরিয়া ও আনসারুল্লাহর দায়িত্ব পালন করা।

আল্লাহর যে বান্দাহ বান্দীরা এখনও এ পথে আসেনি তাদের মধ্যে দ্বীনের দাওয়াত পৌছাতে থাকলে আল্লাহ তা'য়ালার সাহায্যকারীর (আনসারুল্লাহ) মর্যাদা হাসিল হয়।

হেদায়াতের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। যে অন্য কোন মানুষের হেদায়াত পাওয়ার জন্য দাওয়াতী কাজ করে তাকে আল্লাহ তার কাজে সাহায্যকারী বলে গণ্য করেন।

আল্লাহপাক সূরা আলে-ইমরানের(৩) ৫২ নং আয়াতে বলেনঃ

فَلَمَّاۤ اَحَسَّ عِیۡسٰی مِنۡهُمُ الۡکُفۡرَ قَالَ مَنۡ اَنۡصَارِیۡۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الۡحَوَارِیُّوۡنَ نَحۡنُ اَنۡصَارُ اللّٰهِ ۚ اٰمَنَّا بِاللّٰهِ ۚ وَ اشۡهَدۡ بِاَنَّا مُسۡلِمُوۡنَ ﴿۵۲﴾

অতঃপর ‘ঈসা যখন তাদের অবিশ্বাস অনুভব করল, তখন বলল, ‘কেউ আছে কি যে আল্লাহর পথে আমার সহায়ক হবে’। হাওয়ারীগণ বলল, ‘আমরাই আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং সাক্ষী থাকুন যে, আমরা আত্মসমর্পণকারী’।

আবার সুরা হাদিদের(৫৭) ১১ আয়াতে বলা হয়েছেঃ

مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ

কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম ধার দিবে, এরপর তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্যে রয়েছে সম্মানিত পুরস্কার।

২। সহীহ নিয়তের জযবা রিদওয়ানুল্লাহ (আল্লাহর সন্তুষ্টি)।

বিশুদ্ধ নিয়ত ছাড়া কোন বড় নেক আমলও আল্লাহ কবুল করেন না। এ জযবার সারকথা হলাে : “আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তির উদ্দেশ্যেই এ পথে এসেছি। দুনিয়ায় কোন ব্যক্তিগত স্বার্থ পাওয়ার নিয়্যতে এ আন্দোলনে আসিনি।”

আল্লাহপাক পবিত্র কোরানের সূরা বাইয়্যিনাহ (৯৮) এর ০৫ নং আয়াতে বলেনঃ

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ

তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।

রাসুল সঃ বলেনঃ

عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «إنَّ الله لا ينْظُرُ إِلى أجْسَامِكُمْ، ولا إِلى صُوَرِكمْ، وَلَكن ينْظُرُ إلى قُلُوبِكمْ وأعمالكم»

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না; বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।”

৩। বেহেশতে যাওয়ার জযবা - বাইয়াত বিল্লাহ

আমি দোযখে যেতে চাই না। আমাকে বেহেশতই পেতে হবে। এ জযবা মযবুত থাকলে জীবনে পদে পদে ভুল পথে চলা থেকে বেঁচে থাকা সহজ হয়।বাইয়াত মানে বিক্রয়।

সূরায়ে তাওবার(০৯) ১১১ নং আয়াতে আল্লাহ পাক ঘােষণা করেছেন যে

إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُم بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ ۚ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ ۖ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنجِيلِ وَالْقُرْآنِ ۚ وَمَنْ أَوْفَىٰ بِعَهْدِهِ مِنَ اللَّهِ ۚ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُم بِهِ ۚ وَذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহেঃ অতঃপর মারে ও মরে। তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য।

যারা তাদের জান ও মাল আল্লাহর কাছে বিক্রি করবে তাদেরকেই এর দাম হিসাবে বেহেশত দান করবেন। যে সত্যিকার মুমিন সে আল্লাহকেই তার জান ও মালের আসল মালিক মনে করে এবং সারা জীবন আল্লাহর মরী অনুযায়ী জান ও মাল ব্যবহার করার চেষ্টা করে। নাফসের তাড়না, শয়তানের ধোকা এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের চাপে যাতে আল্লাহর মরযীর বিরুদ্ধে চলতে বাধ্য হতে না হয় সে জন্যই ইসলামী সংগঠনের অগ্রসর হওয়া জরুরী। এবং ইসলামী সংগঠনের বায়াত নেয়া জরুরী।

৪। আল্লাহর গােলাম হওয়ার জযবা

“আমি একমাত্র আল্লাহর গােলাম হয়ে চলব। নফসের বান্দাহ, শয়তানের গােলাম বা অন্য কোন শক্তির দাস হতে রাযি নই।” এ জযবাই মনে শক্তি যােগায়। যারা এ জযবা নিয়ে আল্লাহর হুকুম ও রাসূলের (সা.) তরীকা মেনে চলার চেষ্টা করে তারাই আল্লাহর গােলাম হওয়ার সৌভাগ্য লাভ করে। আল্লাহর গােলাম সবাই এক মানের নয়। কুরআনে দু'মানের গােলামের বিবরণ পাওয়া যায়

ক. আল্লাহর দাস (ইবাদুল্লাহ)

এটা সাধারণ মান। আবদ মানে দাস। এর বহু বচন ইবাদ। যারা আল্লাহর হুকুম পালন করা ও আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকার চেষ্টা করে এবং যখনই ত্রুটি হয়ে যায় তখনই তওবা করে ও সংশােধন হতে চেষ্টা করে তারাই ইবাদুল্লাহ।

সূরা বাইয়্যিনাহ (৯৮) এর ০৫ নং আয়াতে আল্লাহ পাক বলেনঃ

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ ۚ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ

তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।

আল্লাহপাক আরো বলেন, সূরা আয-যারিয়াত(৫১) এর ৫৬ নং আয়াতেঃ

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।

খ. আল্লাহর ওয়ালী (আওলিয়াউল্লাহ)

এটা আল্লাহর গােলামদের উন্নত মান। ওয়ালী (অলী) মানে বন্ধু, সাহায্যকারী। যারা সাধ্য অনুযায়ী আল্লাহর সকল হুকুম পালন করে এবং সব সময়ই সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে তারাই আল্লাহর ওয়ালী বা আদরের দাস।

সুরা ইউনুস(১০) এর ৬২ আয়াতে আল্লাহ পাক বলেনঃ

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

মনে রেখো যারা আল্লাহর বন্ধু, তাদের না কোন ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে।

সুরা বাকারা (২) ২৫৭ নং আয়াতে বলেন

اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ۖ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ ۗ أُولَـٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরী করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোযখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে।

৫। আল্লাহর খলীফা হওয়ার জযবা (খুলাফা উল্লাহ)

খলীফা শব্দের অর্থ প্রতিনিধি। এরই বহুবচন খুলাফা। খুলাফাউল্লাহর দায়িত্ব হলাে আল্লাহর পক্ষ থেকে ইসলামকে কায়েম করার চেষ্টা করা।

আল্লাহ পাক কুরআন ও সুন্নাহকে মানব জাতির জীবন বিধান হিসাবে রাসূলের (সা.) এর কাছে পাঠিয়েছেন। অন্য সকল সৃষ্টির জন্যই আল্লাহ বিধান রচনা করেছেন। সেসব বিধান রাসূলের (সা.) মাধ্যমে পাঠাননি। আল্লাহ নিজেই সব সৃষ্টির উপর তাঁর রচিত বিধান কায়েম করেন। কিন্তু মানুষের জন্য যে বিধান (ইসলামে) রাসূলের (সা.) নিকট পাঠালেন তা তিনি নিজে সরাসরি কায়েম করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তাঁর প্রতিনিধি হিসাবে সে বিধান কায়েমের দায়িত্ব রাসূল (সা.) ও রাসূলের প্রতি যারা ঈমান আনে বা যারা রাসুলগনের ওয়ারিশ তাদের উপর দেয়া হয়েছে।

রাসুল সঃ বলেনঃ

“আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া” - আলেম ওলামারা হচ্ছেন নবী-রাসূলদের ওয়ারিশ বা উত্তরাধিকারী।

৬। শহীদ হওয়ার জযবা (শুহাদাউ লিল্লাহ)

হাশরের ময়দানে নবীর পরই শ্রেষ্ঠ মর্যাদা হলাে শহীদদের। শহীদগণ বিনা হিসাবে বেহেশতে যাবেন। শহীদ হওয়ার সুযােগ পাওয়া বিরাট সৌভাগ্যর বিষয়। কেউ ইচ্ছা করলেই শহীদ হতে পারে না। আল্লাহ পাক যাকে শহীদ হওয়ার গৌরব দিতে চান সেই কেবল এ বিরল মর্যাদার অধিকারী হয়।

এ বিষয়ে রাসূল (সা.) আমাদের জন্য এক বিরাট সুসংবাদ রেখে গেছেন। তিনি বলেন, “যে 'আন্তরিকতার সাথে আল্লাহর নিকট শাহাদাতের আবেদন করবে সে বিছানায় মারা গেলেও আল্লাহ তা'য়ালা তাকে শহীদের মর্যাদা দেবেন।”

মৃত্যু একদিন অবশ্যই আসবে। মরতেই যখন হবে তখন শহীদের মৃত্যু কামনা করাই বুদ্ধিমান মুমিনের লক্ষণ।

শিক্ষা

কর্মীদের ব্যক্তিগত চারটি গুণ, সাংগঠনিক চারটি গুণ, কর্মীদের ছয়টি সহীহ জযবা মিলে (৪+৪+৬) মােট ১৪টি পয়েন্ট হয়েছে। এ চৌদ্দটি কথা কর্মীদের মন-মগজে হামেশা তাজা না থাকলে শয়তান ধোকা দিয়ে তাদেরকে গাফেল করে ফেলার সুযােগ পাবে।

তাই সংক্ষেপে এ পয়েন্টগুলাে এক সাথে

১। দ্বীনের ইলমঃ ইলম-ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান।

২। ইসলামী ইলমের প্রতি ইয়াকীন বা অবিচল বিশ্বাস

৩। আমল বা চরিত্রঃ ইসলামের বিধান অনুযায়ী চরিত্র গঠন।

৪। দ্বীনই জীবনের উদ্দেশ্যঃ ইসলামী আন্দোলনের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া।

৫। ভ্রাতৃত্ব ও ভালোবাসাঃ একে অপরকে দ্বীনি ভাই ও বোন হিসেবে আন্তরিকভাবে মহব্বত করা।

৬। পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণঃ সংগঠনের নির্দিষ্ট ফোরামের পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ।

৭। সাংগঠনিক শৃংখলা বা টীম স্পিরিটঃ সাংগঠনিক শৃঙ্খলা সুসংগঠিত টিম হিসেবে কাজ করা।

৮। সংশোধনের উদ্দেশ্যে সমালোচনাঃ বড়দের সাথে ভদ্র ভাষায় ও সংশোধনের নিয়তে ভুল ধরিয়ে দেয়া।

৯। আল্লাহর প্রতি শুকরিয়া জযবা

ক) মৌখিক শুকরিয়াঃ আলহামদুলিল্লাহ।

খ) আমলী বা বাস্তব শুকরিয়া আনসারুল্লাহ।

১০। সহি নিয়তে জযবা-রিদওয়ানুল্লাহ।

১১। বেহেশতে যাওয়ার জযবাঃ বাইয়াত বিল্লাহ।

১২। আল্লাহর গোলাম হওয়ার জযবা

ক) ইবাদুল্লাহ।

খ) আউলিয়া উল্লাহ।

১৩। আল্লাহর খলিফা হওয়ার জযবাঃ খুলাফাউল্লাহ।

১৪। আল্লাহর পথে শহীদ হওয়ার জযবাঃ শুহাদাউ লিল্লাহ।

জামায়াতের বুনিয়াদী আকিদা-বিশ্বাস

  • আল্লাহ পাকই মানব জাতির একমাত্র রব, বিধানদাতা ও হুকুমকর্তা।
  • কুরআন ও সুন্নাহই মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান।
  • মহানবীই (সা.) মানব জীবনের সর্বক্ষেত্রে একমাত্র অনুসরণযােগ্য আদর্শ নেতা।
  • সাহাবায়ে কেরামই (রা.) নবীর আনুগত্যের একমাত্র আদর্শ নমুনা।
  • ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন মুমিন জীবনের একমাত্র লক্ষ্য।
  • আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের মুক্তিই মুমিন জীবনের একমাত্র কাম্য।

আমার কাজ

১. আমি সব সময় চেষ্টা করবাে, যেন প্রতিটি সাংগঠনিক বৈঠকে ঠিক সময়ে যােগদান করতে পারি এবং অসুখ-বিসুিখ বা শরয়ী ওযর ব্যতীত কোন বৈঠকে অনুপস্থিত না থাকি।

২. বিশেষ কারণে বৈঠকে উপস্থিত থাকতে না পারলে পূর্বেই অনুমতি নেব বা আমার অবস্থা দায়িত্বশীলকে জানাব।

৩. সব সময় দাওয়াতী বই সঙ্গে রাখবাে এবং প্রতি সপ্তাহে কমপক্ষে দু'খানা বই বিতরণ করবাে।

৪. কমপক্ষে দু'জন লােককে কর্মী তৈরি করার চেষ্টা করবাে, তাদের সাথে রীতিমত যােগাযােগ করবাে এবং সপ্তাহে একবার অবশ্যই সাক্ষাৎ করবাে।

৫. সব সময় সহযােগী সদস্য ফরম সঙ্গে রাখবাে এবং প্রতিমাসে কমপক্ষে দু'জন সহযােগী সদস্য সংগ্রহ করবাে।

৬. প্রতিদিন দাওয়াতী কাজ ও সাংগঠনিক কাজের জন্য সুনির্দিষ্ট কিছু সময় দেব এবং সপ্তাহে কমপক্ষে একদিন দাওয়াত সম্প্রসারণ ও কর্মী গঠনের কাজে বের হবাে।

৭. আমার পরিচিত মহল থেকে জামায়াতের জন্য মাসিক বা এককালীন সাহায্য আদায় করার চেষ্টা করবাে এবং নিজের আয়ের একটা উল্লেখযােগ্য অংশ (যথা শতকরা ৫ বা ১০ ভাগ) আল্লাহর রাস্তায় ব্যয় করবো।

আলোচনার জন্য আমরা ৮ ভাগে ভাগ করতে পারি

১. পুজি, প্রাথমিক পুজি ও দ্বীনের ব্যাবসা কি? কোরান হাদীসের আলোকে। এবং কর্মীদের ব্যক্তিগত চারটি গুনের নাম।

২. কর্মীদের ব্যক্তিগত চারটি গুনের প্রথম ২ টা কোরান হাদীসের আলোকে আলোচনা

৩. কর্মীদের ব্যক্তিগত চারটি গুনের শেষাক্ত ২ টা কোরান হাদীসের আলোকে আলোচনা

৪. সাংগঠনিক চারটি গুণের প্রথম ২ টা কোরান হাদীসের আলোকে আলোচনা

৫. সাংগঠনিক চারটি গুণের শেষাক্ত ২ টা কোরান হাদীসের আলোকে আলোচনা

৬. ৬টি জযবার প্রথম ৩ টি কোরান হাদীসের আলোকে আলোচনা

৭. ৬টি জযবার শেষাক্ত ৩ টি ও শিক্ষা কোরান হাদীসের আলোকে আলোচনা

৮. মোট ১৪ টি পয়েন্ট মুখস্ত।

শেয়ার করুন:

মন্তব্য

আরও পড়ুন

القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা আত-তাওবা (৯): আয়াত ১১১–১১২

দারসুল কুরআন: সূরা আত-তাওবা (আয়াত ১১১–১১২)

বিষয়: ইসলামী আন্দোলন তথা বায়আতের গুরুত্ব — আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন; জিহাদ, শহীদের মর্যাদা, বাইয়াত ও বাইয়াতকারী মুমিনের ৮টি গুণ।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ২
القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা আদ-দুহা: আয়াত ১–১১

সূরা আদ-দুহা নোট

জীবনের কঠিন সময়ে আল্লাহর সান্ত্বনা — সূরা আদ-দুহার ১১টি আয়াতের আয়াত ধরে ধরে আলোচনা, আর আগের ও পরের সূরার সাথে এর সম্পর্ক।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ১
القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা লুকমান (৩১): আয়াত ১২–১৯

দারসুল কুরআন: সূরা লুকমান, দ্বিতীয় রুকু (আয়াত ১২–১৯)

লুকমান হাকীমের তাঁর পুত্রকে দেওয়া উপদেশ — আকীদা, নামাজ, সৎ কাজের আদেশ, ধৈর্য ও সামাজিক শিষ্টাচার: আয়াত, অনুবাদ, সূরা পরিচিতি, ব্যাখ্যা ও শিক্ষা।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ১
القرآن
আলোচনা

ইসলামী আন্দোলন কি, কেন এবং না করলে এর পরিণাম কি

ইসলাম কী, ইসলামী আন্দোলন কী, কেন ইসলামী আন্দোলন করব এবং ইসলামী আন্দোলন না করার পরিণতি — কুরআন ও হাদীসের আলোকে আলোচনা।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ১